
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর দুর্গাপুর মহিলা কলেজ মাঠে পৌরসভা বিএনপির ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক সা. সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র পার্থী(২০২১) জার্সিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আ: আজিজ মন্ডল, সা. সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোরতুজা, জেলা যুবদলের সদস্য রেন্টু, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।