নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গগনবাড়িয়া গ্রামের মো. জাহাঙ্গীর, শালঘরিয়া গ্রামের সালাহ উদ্দীন কাদির (৪৫), দেবীপুর (তালুকপাড়া) গ্রামের জিল্লু সরদার ও সাকলাইন আলী (৩৮)।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত জাহাঙ্গীর ও সালাহ উদ্দীন কাদিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিল্লু সরদার ও সাকলাইন আলীকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, গ্রেপ্তার চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।