স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনীয় জীবন গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
র্যালিটি দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়া প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর অংশ নেন।