স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরের নিগার কোল্ড স্টোরেজ প্রা: লি: ও মেরিন ফ্লাওয়ার মিলস্ প্রা: লি: এর ব্যবস্থাপনা পরিচালক এবং রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও ধর্মীয় অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নূরুন নবীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার দুপুরে দুর্গাপুরের শালঘরিয়াস্থ বাসভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, পরিচালক মু. নুরুজ্জামান লিটন, মোবাশ্বির হোসাইন মুবিন সহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।