স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: দুর্গাপুরের বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুন নবীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে (১৯ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুম নুরুন নবী ১৯৬২ সালে রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যথাক্রমে সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র হিসেবে অধ্যয়ন করেন ও সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ন হন। তিনি ছোট বেলা থেকে অত্যান্ত মেধাবী, চৌকস ও ব্যক্তিত্ত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তিনি তার সুদীর্ঘ ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসাবে মুবিন ওয়েল মিলস্, জনতা রাইস মিলস্, মেরিন ব্রিকস, মেরিন ফ্লাওয়ার মিলস্ প্রাঃ লিঃ, নিগার পটেটো টিস্যু কালচার এন্ড সীডস্ প্রোডাক্ট, নিগার কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক সুনাম অর্জন করেন।
এছাড়াও তিনি রাজশাহী চেম্বার অব কমার্স এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন সফল সমাজসেবক, শিক্ষানুরাগী, অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ২০১৪ সালের ১৯ আগস্ট মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় একমাত্র পুত্র, মা, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও কোম্পানির পক্ষ থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে কোম্পানির সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজন অংশগ্রহণ করবেন। পরিবারের পক্ষ থেকে মরহুম নুরুন নবীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।