1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দত্তক নেওয়া শিশুর লাস মিললো পুকুরে -হত্যাকাণ্ড দাবি দত্তক বাবা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দত্তক নেওয়া শিশুর লাস মিললো পুকুরে -হত্যাকাণ্ড দাবি দত্তক বাবা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে রাহাত (৩) নামে এক দত্তক নেওয়া শিশুর মরদেহ। তার পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রাহাত সিরাজগঞ্জ সদর ইউনিয়নের নারইনদিয়াগ্রামের ইদ্রিস-লিপি দম্পত্তির দত্তক নেওয়া ছেলে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, নারাইনদিয়া গ্রামের ইদ্রিস আলী ও কালিকাপুর গ্রামের লিপি খাতুনের প্রায় ১৪/১৫ বছর আগে বিয়ে হয়। তারা উভয়েই ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন।দীর্ঘদিনেও তাদের কোনো সন্তানাদি হয়নি। তিন বছর আগে লিপি তার এক সহকর্মীর সদ্যপ্রসূত সন্তান দত্তক নেন। তার নাম রাখেন রাহাত। শিশুটিকে লালন-পালন করাবস্থায় বেশ কিছুদিন ধরে ইদ্রিস-লিপি দম্পতি পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। তারই জের ধরে গত তিন মাস ধরে লিপি শিশু রাহাতকে নিয়ে তার বাবার বাড়ি কালিকাপুরে এসে বসবাস শুরু করেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ ছিল শিশু রাহাত। এ সময় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন স্থানীয়রা লোক জ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার থানায় করে আনা হয়েছে। বাবা ইদ্রিস আলী ও তার পরিবারের অভিযোগ শিশুটিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে বলে জানান কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST