1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তেল কম দেওয়ায় পিস্তল উঁচিয়ে পাম্প কর্মচারীকে হুমকি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তেল কম দেওয়ায় পিস্তল উঁচিয়ে পাম্প কর্মচারীকে হুমকি

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল না দেওয়ায় পিস্তল বের করে পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৈয়দ মাহমুদুল ইলা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে ‘সোনার বাংলা ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও মাহমুদুল ইলা নিয়ম ভেঙে আগে তেল নিতে আসেন। গাড়িতে তার স্ত্রী অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। তবে তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করেন। পাম্প কর্মীরা বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কোমর থেকে পিস্তল বের করে তাদের হুমকি দেন এবং পরে সেখান থেকে চলে যান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর মাহমুদুল ইলা পাম্প কর্মচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে কর্মচারীর দিকে তেড়ে যান। এ সময় সেখানে উপস্থিত লোকজন জড়ো হয়ে যান।

পাম্প সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্ত্রী অসুস্থ বলে জানান। তখন কর্মীরা তাকে ম্যানেজারের অনুমতি নিতে বলেন। ম্যানেজার পরিস্থিতি বিবেচনা করে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়ার অনুমতি দিয়েছিলেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সৈয়দ মাহমুদুল ইলা বলেন, সকালে আমার স্ত্রীর চোখের অপারেশন হয়েছে। আমি দীর্ঘ দুই ঘণ্টা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে সেখানে থাকা একজন সার্জেন্টকে অনুরোধ করে অসুস্থতার কথা জানালে তিনি আমাকে সিরিয়াল ভেঙে আগে যাওয়ার সুযোগ দেন। কিন্তু পাম্প থেকে আমাকে মাত্র ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। আমি ২ হাজার টাকার তেল চাইলে তারা উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমি আমার বৈধ পিস্তল বের করে ভয় দেখাই। পরে পাশে থাকা ম্যাজিস্ট্রেটসহ অন্যরা এসে বিষয়টি শোনেন এবং অস্ত্রের লাইসেন্স দেখার পর আমাকে ছেড়ে দেন।
তবে সিসিটিভি ফুটেজে কাউকে ধাক্কা দিতে দেখা যায়নি- এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজটি কেটে ছোট করা হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। কর্তব্যরত ম্যাজিস্ট্রেটও ঘটনাটি জানেন এবং অস্ত্রের লাইসেন্স দেখে তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তার অস্ত্রটি থানায় জমা রাখা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST