1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তিন ঘণ্টা পর সচল রাজশাহীর রেল যোগাযোগ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তিন ঘণ্টা পর সচল রাজশাহীর রেল যোগাযোগ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে যাত্রাবিরতি (স্টপেজ) এবং স্টেশন পুনর্নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চলা এই অবরোধে বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ রয়েছে নন্দনগাছী রেলস্টেশনের কার্যক্রম। বর্তমানে কোনো লোকাল বা আন্তঃনগর ট্রেন সেখানে যাত্রাবিরতি করে না। প্লাটফর্মে ছাউনি থাকলেও স্টেশনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। মাঝে মাঝে কিছু ট্রেন ক্রসিংয়ের জন্য থামলেও যাত্রী ওঠানামার সুযোগ থাকে না।

তাদের দাবির মধ্যে রয়েছে- সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনগুলোর নন্দনগাছী স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনটির সংস্কার।

অবরোধ চলাকালীন সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছে আটকে পড়ে, যার ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার বিষয়ে পাকশী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, “তিন ঘণ্টা অবরোধ চলার পর তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়দের দাবি অনুযায়ী, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST