প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৫:২৬ পি.এম
তফসিল ঘোষণা ঠেকাতে ইসির উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যায়। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি।
যদি আজ তফসিল ঘোষণা করা হয় তবে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণ মিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি।
এর আগে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
dbcjournal24.com