
বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি।
যদি আজ তফসিল ঘোষণা করা হয় তবে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণ মিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি।
এর আগে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।







