1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে শীর্ষ নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাধিস্থলে সমবেত হন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকলের বুকেই ছিল কালো ব্যাজ। এ সময় তারা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, মীর আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, এসএম জাহাঙ্গীর, আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন প্রমুখ।
পরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে যুবদলের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে, যেখানে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছেন।
দিবসটি কেন্দ্র করে দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টার এবং পত্রিকায় প্রকাশ হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে- মানিক মিয়া এভিনিউ, হাইকোর্ট মাজার, গুলশান-২, বাসাবো, ধানমন্ডি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ ও নয়াপল্টন-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST