নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বানেশ্বরে এ কমিটি গঠন করেন দলের নেতারা।
মাওলানা আহমাদ উল্লাহ কে পরিচালক ও অধ্যাপক মিনহাজুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে। এছাড়া যুগ্নসচিব করা হয়েছে অধ্যক্ষ আব্দুল মান্নান, অর্থসম্পাদক হাফেজ হাফিজুর রহমান, অফিস সম্পাদক তাহের হুদা রনজু, ও সহকারী শামীম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক নূর আলম ও সহকারী হাফেজ আমিনুল ইসলাম ডালিম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনজুর রহমান, সেক্রেটারী এ এইচ এম মুনসুরুল হক, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারী শামীম উদ্দিন, শ্রমিক কল্যাণ সভাপতি হাজী আমজাদ হোসেন, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা ছাত্রশিবির, যুব বিভাগের প্রতিনিধি, ওলামা বিভাগের প্রতিনিধি, মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার প্রতিনিধিগণ।
নির্বাচনী কমিটির অধিবেশন শেষে পরিচালক মাওলানা আহমাদ উল্লাহ নির্বাচন পরিচালনা বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।