নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)।
শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর কিছুক্ষণ পরই এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলে আছেন দলতির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
এর আগে, বিএনপি চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অংশ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে বলে জানা গেছে।