1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জে ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’। ২৫শে রমজান (১৫ মার্চ,) শংকরবাটী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সংস্থার সভাপতি মোঃ আব্দুল মানিক-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক।

সংগঠনের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল: সেমাই, চিনি, দুধ ও নুডুলস, আলু, বুন্দিয়া, পেঁয়াজ ও পাপড় ইত্যাদি।

এছাড়াও বিশেষ সহায়তা হিসেবে ৫ জন দুস্থ নারীকে উন্নত মানের শাড়ি কাপড় এবং ১০ জন অসহায় ব্যক্তিকে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসারুল ইসলাম বাবু, মোঃ আবু সালেক, মোঃ সামিউল হক, জনাব মোঃ আব্দুল আজিজ এবং প্রকৌশলী জনাব মোঃ ওয়াহিদুজ্জামান নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুল বারেক বলেন, “বটতলা হাট যুব কল্যাণ সংস্থা সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST