1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আব্দুর রশিদ (৪৭) একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছোট ভাই মো. বিকাশ (৩৫)।

নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল দুই ভাই আব্দুর রশিদ ও বিকাশের মধ্যে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কথা কাটাকাটি হলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাকে মৃত পাওয়া যায়। মরদেহের পেটের ওপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আমাদের বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST