1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-নাচোল-গোমস্তাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুদক সূত্র জানায়, সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে মুহা. জিয়াউর রহমান অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টাকা জমা এবং ৪ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা উত্তোলন করা হয়।

এছাড়া, জিয়াউর রহমানের স্ত্রী মোসা. কাশমেরী বেগমের বিরুদ্ধেও ৫২ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক জানিয়েছে, তাঁর নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST