
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শনের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই মাসে নির্বাচন হবে। রাজনীতিকদের মন্তব্য শোনার প্রয়োজন নেই।
এ সময় তিনি শাক-সবজির বাজার পরিস্থিতি নিয়ে বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে দাম বেড়েছে, কিন্তু কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না; মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে।







