
উপজেলার করশালিকা গ্রামের বাসিন্দা মো. গোলাম হোসেন ইউএনও মো. কামরুজ্জামান বরাবর ২৯ এপ্রিল এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, করশালিকা ও চরধুনাইল গ্রামের মানুষ নিজেদের টাকায় রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। সেই রাস্তায় নদী খননের বালু ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন চেয়ে ভূমি অফিসে যোগাযোগ করা হয়। সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম প্রতিবেদন দেওয়ার জন্য ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। উপায় না পেয়ে গ্রামবাসীর পক্ষ থেকে গোলাম হোসেন এই অর্থ প্রদান করেন। তবে টাকা নেওয়ার পরও প্রতিবেদন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টাকা ফেরতের আবেদন করেন তিনি।
অভিযুক্ত সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে কোনো ঘুষ দিইনি বা নিইনি।”
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#ম/শি#।