1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি

ঘুমের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের আসাদুজ্জামান নূর শিহাব নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।  শনিবার বেলা ১১টায় তার নিজ কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

তার চাচাতো ভাই মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

এ বিষয়ে মামুন বলেন, ‘ রাত ১০টার দিকে শিহাব নিজ কক্ষে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন হয়েছে এ বিষয়ে কেউ বলতে পারে না। পরদিন সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠে না। পরে বেলা ১১টার দিক ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।’

এ ঘটনা জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘শিহাবের মৃত্যুর বিষয়ে আমরা অবগত না। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কি না সেটির বিষয়ে আমরা খোঁজ নিয়ে দেখব।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST