1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি সহ দুজন ভারতে গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক জনকণ্ঠ পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান রাজশাহীসহ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোহনপুর মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ পাম্প থেকে পেট্রোল চোরাচালানি হয়ে যাচ্ছে : বিদ্যুৎমন্ত্রী শহীদ জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি সহ দুজন ভারতে গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম
এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’।

এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST