
নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা একমত এবং দেশবাসীও আশ্বস্ত।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, “একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।”
বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “সরকার লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এটি নজিরবিহীন এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”
জামায়াতের এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “এটি সম্পূর্ণ অমূলক দাবি। প্রধান উপদেষ্টার অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।