
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ঈদে টানা সাত দিনের ছুটি মিলতে যাচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।
এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় ঈদের আগের ছুটি দাঁড়াচ্ছে চার দিন- ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ। এরপর ২১ মার্চ ঈদের দিন এবং ২২ ও ২৩ মার্চ মিলিয়ে মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন