
নিউজ ডেস্ক : কোরবানির ঈদ উপলক্ষে চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকায় পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এই নিষেধাজ্ঞার ফলে, ঈদের পর প্রথম ১০ দিন শুধুমাত্র ঢাকা জেলার চামড়া—পোস্তা, সাভারসহ ঢাকার বিভিন্ন আড়তে—ক্রয়-বিক্রয় করা যাবে। ঢাকার বাইরের চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে ১০ দিন পর থেকে।
এর আগে ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন, চামড়ার সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে কাঁচা চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারাদেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণের ঘোষণাও দেন তিনি।