1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ঈদগাহের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর দ্বন্দ্ব, ভাংচুর ঘরবাড়ি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ঈদগাহের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর দ্বন্দ্ব, ভাংচুর ঘরবাড়ি

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, পাবনা : পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ঘরবাড়িতেও ভাঙচুর চালিয়েছেন উভয় গ্রামের লোকজন। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১০ জনের বেশি আহত আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বেশ কিছুদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রামের প্রধানরা কয়েকবার সমাধানের চেষ্টা করলেও বিবাদ মেটেনি।

শুক্রবার দুপুরের দিকে নামফলক লাগানো নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে উভয়পক্ষের আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল, আটঘরিয়া ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST