
নিজস্ব প্রতিবেদক
২০১৬ – গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জে আকবরের সাক্ষাৎ।
২০১৭ – স্থায়ী কমিটির বৈঠকে ডিএনসিসি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
২০১৭ – প্রমবারের মতো মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ঠিকানা আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী ‘বিজয় উৎসব’ শুরু।
২০১৭ – পাকিস্তানে ব্র্যাকসহ ২১ এনজিওর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
২০১৭ – বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘আন্তর্জাতিক মানবাধিকার কনফারেন্স’ উদ্বোধনকালে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
২০১৭ – বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৭ – এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তির অস্কারখ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের শিক্ষা বিষয়ক ব্লগ ‘টেন মিনিট স্কুল’।
২০১৭ – রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত।
২০১৭ – শ্রীলংকার দক্ষিণাঞ্চলে হাম্বনটোটা সমুদ্র বন্দর ৯৯ বছরের ইজারায় চীনকে হস্তান্তর করেছে দেশটির সরকার।
২০১৭ – গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরে ‘শেখ হাসিনা সফ্টওয়্যার টেকনোলজি পার্ক’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দেশে রপ্তানিতে বড় অবদান রাখবে। এর আগে সকালে ভিডিও কনফারেন্সে দেশে দুটি সোলারসহ চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র এবং শতভাগ বিদ্যুতায়িত ১০ উপজেলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
২০১৭ – ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নিয়ে রাষ্ট্রের বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট।
২০১৭ – বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি ‘মানবাধিকার সুরক্ষার’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।