1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রামে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

নিহত দীপক রঞ্জন গণেশ (৪৮) ওই গ্রামের নরেন্দ্রনাথের ছেলে। ওই ঘটনায় নিহতের বড়ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান রবিবার সকালে জানান, শনিবার রাত ৭টার দিকে নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যান ওই কৃষক। ওই জমির পাশের জমির মালিক, স্থানীয় আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য তার দিয়ে ফাঁদ পেতে বৈদ্যুতিক কানেকশন দিয়ে ওই ফাঁদ পাতা দিয়ে ঢেকে রাখেন। পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের।

মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST