নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু (২৮) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রাপ্তার কায়েদে আজম বাচ্চু (২৬) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা নতুন বাজার এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোহাগাড়া উপজেলার একজন নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি পালনের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যালয়ের সামনে থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান ওসি।