1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আ.লীগের চরিত্র যেন বিএনপিতে না আসে : মির্জাপুরে আবুল কালামের হুঁশিয়ারি - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

আ.লীগের চরিত্র যেন বিএনপিতে না আসে : মির্জাপুরে আবুল কালামের হুঁশিয়ারি

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : আওয়ামী লীগের নেতাকর্মীদের চরিত্র যেন বিএনপির ভেতর না দেখা যায়—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, “যদি এমন কিছু কারও মধ্যে দেখা যায়, তাহলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এসকে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আরও বলেন, “৭ মার্চ নয়, ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই দেশ স্বাধীনতার পথ পায়। জিয়া মানেই স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST