স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, গ্রামে-গ্রামে, পাড়া-মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে আমাদের ইসলামের আদর্শ ও আগামীতে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পেলে কিভাবে মানুষের সেবার মাধ্যমে তাদের সমস্যা দূর করতে পারি এ ব্যাপারে তাদেরকে অবগত করতে হবে। আশা করা যায় এবার মানুষ আমাদেরকে ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্বভার প্রদান করবেন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ সংসদীয় আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যেগে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজু ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজউর রহমান।
কর্মশালায় দারস প্রদান করেন পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মাওলানা মনজুর রহমান, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাইফুল ইসলাম সহ দুই উপজেলার নির্বাচনী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।