নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে আরএমপির মেট্রোপলিটন কোর্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), আরএমপি, রাজশাহী। এসময় কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মো: রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ কমিশনার মহোদয় কোর্টের বিভিন্ন নথিপত্র, রেজিস্টার, অফিস কক্ষ এবং সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেট্রোপলিটন কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।