নিজস্ব প্রতিবেদক : মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
জানুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের বর্তমান প্রেক্ষাপটসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে নানা কৌশল নির্ধারণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন। এছাড়াও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহী’র বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।