1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড পত্নীতলা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড পত্নীতলা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় আকষ্মিক ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়বড় গাছ ভেঙে পড়ে বিভিন্ন রাস্তা ঘাট বন্ধ হয়ে যায়। এমনকি তাল গাছও ভেঙে পড়ে এই ঝড়ে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে উপজেৱার বিভিন্ন এলাকায় । বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।
স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায় বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।

উপজেলার, নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,নাদৌড়,কাশিপুর সহ বিভিন্ন এলাকায় অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। নজিপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ।

বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যায় বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকতে হচ্ছে তাদের।

পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রাশেদুর রহমান বলেন, বিকেলের নয় মিনিটের ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে গেছে। গাছ পড়ে বিভিন্ন রস্তা বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলো সচল করতে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছেন। কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST