1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে চলছে সাজানো নাটক: মির্জা আব্বাস - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে চলছে সাজানো নাটক: মির্জা আব্বাস

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির আড়ালে দেশে একটি সাজানো নাটক চলছে।’ একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচি কীভাবে সম্ভব হলো?’

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “নাসির উদ্দিন পিন্টুর মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আজকের বিএনপি গড়ে উঠেছে। কিন্তু বর্তমানে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করতেই ‘আওয়ামী লীগ নিষিদ্ধের’ নাটক সাজানো হচ্ছে।”

তিনি বলেন, “বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, কারণ এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি অজনপ্রিয় দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিএনপিকে টার্গেট করছে।”

সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়লেন, অথচ সরকার কিছুই জানে না! এটা কীভাবে সম্ভব?”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমানে প্রশাসনে বিএনপি সমর্থকদের নিধন করে আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের বসানো হচ্ছে। এমনকি দেশের শাসনব্যবস্থা এখন বিদেশিদের হাতে চলে গেছে। মনে হচ্ছে, দেশে ঔপনিবেশিক শাসন চলছে।”

মানবিক করিডোর ইস্যুতে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, “সেন্টমার্টিন ও সাজেকের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এনসিপি ও জামায়াত নীরব কেন? বিশ্বের কোথাও ‘মানবিক করিডোর’ নামে কিছু নেই, অথচ সরকার এই ধরনের কল্পিত ধারণা বাস্তবায়ন করতে যাচ্ছে জনগণের ম্যান্ডেট ছাড়াই।”

তিনি আরও বলেন, “দেশে সন্দেহভাজন বিদেশিদের প্রবেশ বেড়েছে। বিভিন্ন মিশনের নামে অপকর্ম চলছে। এই সরকার দেশপ্রেমিক নয়, বরং অন্য কোনো শক্তির স্বার্থ বাস্তবায়ন করছে।”

সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST