1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
অবশেষে আগুনে পোড়া গৃহবধু সীমার মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

অবশেষে আগুনে পোড়া গৃহবধু সীমার মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

 নাচোল প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ৫ অক্টোবর রাতে আগুনে ঝলসানো গৃহবধু সীমা আক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার মৃত্যুবরণ করেছে। নিহত সীমা আক্তারের খালু সাহাবুল জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩০ ওয়ার্ডের ১০ নং বেডে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার সকাল ১০টার দিকে সীমা আক্তার মারা যায়। উল্লেখ্য, সীমা আক্তারকে গত ৫ অক্টোবর জনৈক ভ্যানচালকসহ যাত্রীরা রাতের বেলায় দরবেশপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নাচোল থানার পুলিশ হাসপাতালে গিয়ে রহস্যজনকভাবে আগুনে ঝলসানো নারীর পরিচয় পায়। পুলিশ সাংবাদিক জানায়,নাচোল রেলস্টেশনের হাতাডাউন পাড়ার রোজবুলের মেয়ে ও সাহাপুর গ্রামের মুক্তারুলের স্ত্রী সীমা খাতুন(৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমা আক্তারকে ওই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সীমা খাতুনের পক্ষে তার খালু রাজশাহী কাটাখালীর শ্যামপুর মহল্লার সাহাবুল বাদি হয়ে গত ৬ অক্টোবর নাচোল পৌর এলাকার মুরাদপুর গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে তমিজ উদ্দিন(৬০)সহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে তমিজ উদ্দীনকে নাচোল থানাপুলিশ গত ৬ অক্টোবর রাতে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।সীমা খাতুনের খালুর অভিযোগসূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের তমিজুদ্দীন সীমা খাতুনকে চাকুরী দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা নেয়। ঘটনার দিন তমিজ উদ্দিন সীমাকে টাকা দেওয়ার কথা বলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। একপর্যায়ে ওইদিন রাতে দরবেশপুর নামক স্থানে সীমার গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা চালায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST