নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতিটি কাজে পেশাদারত্ব ও মানবিকতা বজায় রাখতে হবে।’বুধবার সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।তিনি নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিস্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি এবং অবৈধ দখল দমনে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন।তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি যে কোন গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।