1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাজমুল ইসলাম ভুঁইয়া (২৫) ২। মোঃ শিমুল (৫৯) ও ৩। মোঃ রুবেল মিয়া (২৪)।

শুক্রবার (২৭ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের বিপরীতে পয়ঃনিষ্কাশন শোধনাগার অফিসের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST