1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
২০১৭ সালের মারধরের প্রতিশোধ নিলেন যুবদল নেতা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

২০১৭ সালের মারধরের প্রতিশোধ নিলেন যুবদল নেতা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডিবিসি ডেস্ক: নাটোরের সিংড়ায় আট বছর আগে শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে মারধর করেছিলেন আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন আকন্দ। সেই মারধরের ঘটনায় আলতাব হোসেনকে মারধর করে বদলা নিয়েছেন যুবদল নেতা শামীম।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন উপজেলা ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন চড় ও কিল-ঘুসি মারেন। আট বছর পর আবার সেই একই বাজারে চেয়ারম্যান আলতাব হোসেনকে চড় ও কিল-ঘুসি মারেন শামীম।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, ২০১৭ সালে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলতাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাকে মারধর করেছিল। ওই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় আমি মার খেয়েছি। তাই চড়-থাপ্পড়ের বদলে শুধু চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।এ ঘটনায় আলতাব হোসেন বলেন, আমি কখনো তাকে মারধর করিনি। তবে ২০১৭ সালে ওই বাজারে অনুষ্ঠিত একটি ইসলামী জলসার পাশে যুবদল নেতা শামীমসহ কয়েকজন খিচুড়ির আয়োজন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছিল।

সিংড়া থানার ওসি আবদুন নূর বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST