1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ জুন) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। প্রতিটি আদেশে সই করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমন গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় এবং বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এই ১৩ জন পুলিশ কর্মকর্তা ৫ আগস্টের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন। কেউ ভারতে পালিয়েছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। সরকার পতনের পর নিরাপত্তা বাহিনীর অনেকে দেশ ছেড়ে পালিয়ে যায়—সেখান থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।”

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সেই সময় হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে প্রতিবেশী দেশে পালিয়ে যান। সরকার টিকিয়ে রাখতে গুলি চালানো আইন-শৃঙ্খলা বাহিনীর একাংশ তখন থেকেই নজরদারিতে রয়েছে বলে সূত্র জানায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST