1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
হিরো আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উদীয়মান কণ্ঠশিল্পী মণি চৌধুরী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

হিরো আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উদীয়মান কণ্ঠশিল্পী মণি চৌধুরী

  • আপডেট করা হয়েছে সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৬০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর দর্শক-শ্রোতার সুখকর প্রতিক্রিয়া পাননি হিরো আলম। ভীষণ সমালোচনার মুখে পড়েন। কিন্তু তাতে দমে যাননি তিনি। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, আরবি, চাইনিজ ভাষার গানও কণ্ঠে তুলেছেন সমালোচনার তোয়াক্কা না করে।

সর্বশেষ রবীন্দ্রসংগীত গেয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উদীয়মান কণ্ঠশিল্পী মণি চৌধুরী প্রশ্ন তুলেছেন ‘এটাকে (হিরো আলম) থামানোর কি কেউ নেই? আমাদের সংগীতাঙ্গন কি এতটাই অভিভাবকহীন?’

‘এই দেশের গানের ভাণ্ডার হাসন-লালন, শাহ আব্দুল করিম, নজরুল, রবীন্দ্রনাথের মতো গুণীজনদের গান দিয়ে সমৃদ্ধ। আরো কত গুণীজন লিখে গেছেন ভাটিয়ালি, জারী-সারী পল্লীগীতি, দেশাত্মবোধকসহ আরো কত গান! আছে বিশ্বের দরবারেও বাংলা গানের উচ্চ মর্যাদা। সেই দেশে একের পর এক গানকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে এই অসুস্থ মানুষটা। … এতো বড় সাহস হয় কি করে ওর! রবীন্দ্রসংগীতকে এভাবে বিকৃত সুরে এতো জঘন্য গলায় গাওয়ার? এখন পর্যন্ত ঠিক করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না! উনি হাজির হয়েছে রবীন্দ্রসংগীত নিয়ে!’

‘আমি সংগীতশিল্পী। গান আমার সন্তান। প্রতিবাদ করা আমার দায়িত্ব’ উল্লেখ করে মণি চৌধুরী আরো লিখেছেন: …সংগীত নিয়ে যেন অন্যরকম এক তামাশায় লিপ্ত হয়েছে এই অসুস্থ মানুষটা।

‘কিছুদিন আগে হাসন রাজার গান গেয়েছে। এখন আবার রবীন্দ্রসংগীত। শুধু ও একা না, ওর পেছনে পৃষ্ঠপোষকতা করার জন্য একদল বিকৃত রুচির জঘন্যতম মানুষ আছে। যাদের ইন্ধনে ও এসব করার সাহস পায়। এতো গুরুজন, এতো গুণীজন এত সংগীত বোদ্ধা এই দেশে, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি- প্লিজ ওকে থামান! ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এভাবে আমাদের সংগীতের অপমান হতে দিয়েন না।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST