1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন: ওবায়দুল কাদের - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন: ওবায়দুল কাদের

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৭১৩ বার পড়া হয়েছে

শনিবার সকালে সংসদে থাকা অবস্থায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দেশব্যাপী আশংকাজনক হারে বাড়তে থাকা করোনা সংক্রমণ ও মৃত্যুর কারণে সরকার এমন চিন্তা করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এখনো অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনিহা দেখাচ্ছে। নিজেদের সুরক্ষায় সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ।

রমজান এলেই এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তি যোগ্য অপরাধ উল্লেখ করে সড়ক পরিবহন বলেন, অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুদদারিতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে।

বাজার অস্থির করার যে কোন অপপ্রয়াস সরকার মেনে নিবে না, কোন ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

গত সপ্তাহ থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত প্রায় সাত হাজারে পৌঁছে গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST