1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে শুক্রবার গভীর রাতে রিফাতুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে সন্ত্রাসীরা।

আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসত বাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা খরচ করে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করে।

তিনি বলেন, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু, রাজু ও ফরহাদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার জেঠাতো ভাই রাজমিস্ত্রি রাকিব হোসেন (২২) কে রাস্তা থেকে তুলে নিয়ে শাহাজাহান উদ্দিন সারুর চা দোকানে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় তার জেঠাতো বোন নুরের নাহার বাদী হয়ে মামলা করেন। পুলিশ শীর্ষ সন্ত্রাসী নুর আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তার জেঠাতো ভাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ধারণা এই বিরোধ থেকে সন্ত্রাসীরা এমন কান্ড ঘটাতে পারেন। তিনি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST