
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ ভিযান চালিয়ে চোরাচালানিকৃত ২৬০ পিস ট্যাপেন্টাডল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ ৮ মাদক কারবারিকে আটক করেছে।
ওসি জাকির হোসেন জানান, উপজেলার মাধবপাড়ার (আলু হাটির মোড়) তুফানুর রহমানের ছেলে মাদককারবারি পলাশ হোসেন (৩৮) তার পিতার বাড়িতে অপর ৭ মাদক কারবারি যথাক্রমে জুয়েল হোসেন (৩৭),লালচান আলী(২৭),পিয়ারুল ইসলাম (২৭),আজাদুল ইসলাম (৩৮),শাহিন বাবু (৩২),ফারুক হোসেন(১৯) ও নুরজামান (২৮) এর নিকট মাদকদ্রব্যগুলি বিক্রয় ও সেবনের প্রাক্কালে গোপন সম্রাটের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল ফোর্স সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলি উদ্ধার সহ তাদেরকে আটক করেন। এরপর শুক্রবার মামলা দায়ের পূর্ব তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।