1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত ঘাতক ট্রাক জব্দ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত ঘাতক ট্রাক জব্দ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিক
পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর কবির এবং দৈনিক আজকের জনবানী পত্রিকার সহকারী সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ গুরুতর আহত হন।আহতদের সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড.রবিউল ইসলাম বলেন , আহত তিনজনের মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর হাত ভেঙ্গে গেছে। তবে বাকি দু’জন শঙ্কামুক্ত।
দুর্ঘটনায় আহত সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ জানান, পেশাগত দায়িত্ব পালন করতে তারা তিনজন মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ শহর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চড়িয়া শিকার এলাকায় বিপরীত দিকের একটি দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST