1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬০৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের (১ কেজি ৩৫০ গ্রাম) হেরোইনসহ অহিদ আলী নবীন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মো.আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার)।
এর আগে ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অহিদ আলী নবীন (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। রোববার ভোররাতে রাজশাহী থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ, ২২-৩৪৩৭) প্রাইভেট কারটির গতিরোধ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে। পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি অহিদ আলী নবীনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান , গ্রেফতারকৃত অহিদ আলী নবীন দীর্ঘ ৭ বছর যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২/৩ বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্থাবে সরবরাহ করে আসছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, টাংগাইলসহ বিভিন্ন থানায় হেরোইন ও ইয়াবার মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সদর সার্কেল জসিমউদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST