
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টিসহ সারা দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি। রবিবার (১৩ জুলাই) এই মনিটরিং ও তদারকি সেল গঠন করা হয় বলে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের দলের স্থায়ী কমিটির সদস্য জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতি বৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং কমিটি গঠন করা হয়।
সেলের সদস্যরা হলেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল। কমিটির সদস্যরা ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন।







