1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সন্ধ্যায় আত্মহত্যা করলেন দেবর, পরদিন সকালে ভাবি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সন্ধ্যায় আত্মহত্যা করলেন দেবর, পরদিন সকালে ভাবি

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই তার চাচাতো ভাবি আত্মহত্যা করেছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। যার জের ধরেই গতকাল মঙ্গলবার ইফতার শেষে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক চাপে তিনি এই পথ বেছে নেন।

এদিকে মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভাবি এলিনা আক্তার। এরপর দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম সে ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ গ্রামের বাড়িতে আসার কথা। হঠাৎ করে সকালে জানতে পারি তার চাচাতো ভাবি আত্মহত্যা করেছে। অনেকেই ধারণা করতেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।

তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বর বলেন, তারা প্রেমের সম্পর্কে জড়িত ছিল বলে আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম। সেই ঘটনার সূত্র ধরেই দুজনেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে খবর পাই এক নারী আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST