1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আজ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আজ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে কিনা- সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। ব্রিফিংয়ের লিংক ব্রিফিং শুরু হওয়ার এক ঘণ্টা আগে গ্রুপে সরবরাহ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) ছুটি রয়েছে। এছাড়া আসন্ন শীতে করোনার দ্বিতীয় আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিতে পারেনি। করোনার কারণে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও বাতিল করতে হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে। বুধবার করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ মাসে দেশে ৫ হাজার ৮৬১ জনের মৃত্যু হল করোনাভাইরাসে। আর সংক্রমণ ধরা পড়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে।

সূত্রঃ প্রতিদিনের সংবাদ

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST