1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শিক্ষকের বিরুদ্ধে শ্লীনতাহানির অভিযোগে রাজশাহীর নজমুল হক বিদ্যালয়ে বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শিক্ষকের বিরুদ্ধে শ্লীনতাহানির অভিযোগে রাজশাহীর নজমুল হক বিদ্যালয়ে বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্লীনতাহানির চেষ্টার অভিযুক্ত শিক্ষক সাহাবুব আলমের বিরুদ্ধে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে আন্দোলন করছেন।

তবে অভিযুক্ত শিক্ষককে নিয়ন্ত্রণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অভিভাবকরা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদেরও পদত্যাগ দাবি করে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে তিনি একা পেয়ে তার মুখ চেপে ধরেন। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে আসছে না।

অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষক শাহাবুব আলম বিভিন্ন অযুহাতে ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছেন। তারা দাবি করেছেন, দ্রুত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিক্ষোভ চলাকালে অভিভাবকরা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদের সন্তানরা মানসিকভাবে ভীত ও অসহায় বোধ করছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ স্বীকার করে বলেন , অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) এর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে এবং তারা বিষয়গুলো খতিয়ে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST