1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও উপদেষ্টারা বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং পরে ৯টা ২৮ মিনিটে শপথ অন্য উপদেষ্টারা।

 

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। তবে আজ শপথ নেন মোট ১৪ জন।

 

শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৭ জনের মধ্যে ৩ জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নেননি। তারা হলেন- ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়।

 

শপথ অনুষ্ঠানের শুরুতে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

 

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে টায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

 

অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম

 

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস

 

উপদেষ্টা:

 

১. সালেহ উদ্দিন আহমেদ

 

২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

 

৩. ড. আসিফ নজরুল

 

৪. হাসান আরিফ

 

৫. তৌহিদ হোসেন

 

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

 

৭. শারমিন মুরশিদ

 

৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক)

 

৯. আদিলুর রহমান খান

 

১০. সুপ্রদীপ চাকমা

 

১১. ফরিদা আখতার

 

১২. বিধান রঞ্জন রায়

 

১৩. আ.ফ.ম খালিদ হাসান

 

১৪. নুরজাহান বেগম

 

১৫. মো. নাহিদ ইসলাম

 

১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে বিদেশ থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST