1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে পাঁচ বিএনপি নেতার লড়াই - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে পাঁচ বিএনপি নেতার লড়াই

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে ইতিমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এখনও যেসব সিটিতে প্রশাসক দেওয়া হয়নি, তার মধ্যে অন্যতম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহীতে প্রশাসক নিয়োগকে ঘিরে দলীয় অঙ্গনে শুরু হয়েছে তৎপরতা। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্তত পাঁচজন বিএনপি নেতা প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন।

সম্ভাব্য প্রার্থীরা
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল- বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র। ২০১৩ সালে মেয়র নির্বাচিত হলেও দায়িত্ব নেওয়া হয়নি; বরখাস্ত ও কারাবন্দীজীবনও কাটাতে হয়েছে।
মামুন অর রশিদ- মহানগর বিএনপির সভাপতি। তিনি বলছেন, দল যদি যোগ্য মনে করে, দায়িত্ব পালনে প্রস্তুত।
ওয়ালিউল হক রানা- সহসভাপতি। সম্প্রতি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মেয়র পদে মনোনয়ন বা প্রশাসক-দুই ক্ষেত্রেই আগ্রহ প্রকাশ করেছেন।
মাহফুজুর রহমান রিটন- মহানগর সাধারণ সম্পাদক। তিনি জানান, জনসেবার লক্ষ্যে রাজনীতি করেন এবং দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।
আবুল কালাম আজাদ সুইট- একসময় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন, পরে যুবদলে সক্রিয়। প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তিনি বুলবুলকে সম্মান দেওয়াকে যুক্তিসঙ্গত মনে করছেন।

তালিকাভুক্ত নেতারা বিভিন্নভাবে পদে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, কেউ রাজশাহী থেকে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
দলীয় সূত্রের মতে, রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির কেউ একজন প্রশাসক পাবে। ফলে মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নেতারা প্রশাসক পদেও সক্রিয় দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST